|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৯ খাতে

শুক্রবার, ১৫ মার্চ ২০২৪   প্রিন্ট   ৩৮৬ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৯ খাতে

বিদায়ী সপ্তাহে (১০-১৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৯ খাতে। এর ফলে এই ১০ খাতের বিদায়ী সপ্তাহে লোকসানে রয়েছে বিনিয়োগকারীরা। একই সময়ে শুধু পাট খাতে .৪০ শতাংশ দর বেড়েছে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে কাগজ ও প্রকাশনা খাতে। এই খাতে ৭.০০ শতাংশ দর কমেছে। ৫.৫০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিরামিক খাত। একই সময়ে ৪.৬০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে জেনারেল ইন্স্যুরেন্স খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৪.০০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩.০০ শতাংশ, চামড়া খাতে ২.৯০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২.৯০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ২.৮০ শতাংশ, বস্ত্র খাতে ২.৭০ শতাংশ, আর্থিক খাতে ২.৪০ শতাংশ, সিমেন্ট খাতে ২.১০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২.০০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯০ শতাংশ, ব্যাংক খাতে ১.৮০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৭০ শতাংশ, বিবিধ খাতে ১.১০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৮০ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ০.৭০ শতাংশ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com