|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে গোল্ডেনসন

শুক্রবার, ২২ মার্চ ২০২৪   প্রিন্ট   ২৭৭ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে গোল্ডেনসন

বিদায়ী সপ্তাহে (১৮-২১) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে গোল্ডেনসন।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৭ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ২২ লাখ টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২২ টাকা ৯০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭০ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫৫ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৫ টাকা ৮০ পয়সা।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৭ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪৫ টাকা ২০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেস্ট হোল্ডিংসের ৬৪ কোটি ৭৬ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৬৩কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা, লাফার্জহোলসিমের ৫৮ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৪৭ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৪৩ কোটি ২ লাখ ৮০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৪১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা এবং এসএস স্টিলের ৪০ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com