অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ প্রিন্ট ৩৯২ বার পঠিত
আজ ২৮ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৪.৮০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়ালটন হাইটেকের শেয়ার দর কমেছে ৩২ টাকা ১০ পয়সা বা ৪.৬৬ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬৫৫ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ১ টাকা ৪০ পয়সা বা ৪.৫০ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৩.৮৪ শতাংশ, রেনেটার ৩.৫৭ শতাংশ, জিবিবি পাওয়ারের ৩.৪১ শতাংশ, আরামিট লিমিটেডের ৩.২১ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩.১৬ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ২.৯১ শতাংশ এবং ইস্টার্ন ক্যাবলসের ২.৬৬ শতাংশ দর কমেছে।
Posted ০৩:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন