|

Advertisement
×

দরপতন দিয়ে সপ্তাহ শেষ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪   প্রিন্ট   ২৭৭ বার পঠিত

দরপতন দিয়ে সপ্তাহ শেষ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ২৮ মার্চ দরপতন দিয়ে সপ্তাহ শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৮ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৫.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭৮.৩২ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৪.৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১.০৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২১ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৫.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৯৫৭ টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ১৪৫ বার হাতবদল হয়েছে। টাকার অংকে যার বাজারমূল্য ৪১১ কোটি ৮ লাখ ৪৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ মার্চ ডিএসইতে ১৬ কোটি ১০ লাখ ৬০ হাজার ৩৮৬ টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ৭০৬ বার হাতবদল হয়। টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৫৩৮ কোটি ৭৯ লাখ ৯২ হাজার টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com