|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে শাইনপুকুর সিরামিকস

শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ৪৮৮ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে শাইনপুকুর সিরামিকস

বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ-০৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে শাইনপুকুর সিরামিকস।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৪২ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪২ টাকা ৮০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০৩ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৭৬ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২০ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১১০ টাকা ৩০ পয়সা।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৬২ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২০ কোটি ১১ লাখ টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৬ টাকা ৭০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মালেক স্পিনিংয়ের ৯৯ কোটি ৬১ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭৫ কোটি ৮০ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ৬৩ কোটি ৯৭ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ৫৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকসের ৫৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা, গোল্ডেন সনের ৪৯ কোটি ৯৫ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার ৪৭ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com