অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ প্রিন্ট ২৫৪ বার পঠিত
আজ ১৮ এপ্রিল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৬.৯৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪ টাকায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন টেক্সের শেয়ার দর কমেছে ৪০ পয়সা বা ৬.১৫ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৬০ পয়সা বা ৫.৮২ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্যাপিটেক গ্রোথ ফান্ড। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ৫.৭৯ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৫.৬৮ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৫ শতাংশ, আইডিএলসির ৫.৪১ শতাংশ, আইএফআইএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.০৮ শতাংশ, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.০৮ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের ৫.০৬ শতাংশ দর কমেছে।
Posted ০৩:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন