|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ৩২৭ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

বিদায়ী সপ্তাহে (২১-২৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫৬ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৬৬ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩১ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫২ টাকা ৯০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৭৫ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৬ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬১১ টাকা ৭০ পয়সা।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- লাভেলো আইস্ক্রিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২৭ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৬০ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৫ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৭০ টাকা ৭০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সনের ১০৪ কোটি ১৫ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮৩ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ৭২ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ৬৮ কোটি ২০ লাখ টাকা, সালভো কেমিক্যালের ৬১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা, কহিনুর কেমিক্যালের ৬০ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা এবং বিচ হ্যাচারির ৫৮ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com