অনলাইন ডেস্ক
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ প্রিন্ট ২০৮ বার পঠিত
আজ ২৮ এপ্রিল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এডিএন টেলিকমের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ২.৯৮ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিটের শেয়ার দর কমেছে ৮ টাকা ৩০ পয়সা বা ২.৯৮ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৬৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৫ টাকা ২০ পয়সা বা ২.৯৭ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্সের। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিলবাংলা সুগারের ২.৮২ শতাংশ, সোনালী আঁশের ২.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৭৬ শতাংশ, রেকিট বেনকিজারের ২.৭৬ শতাংশ, ফাস্টৃ ফাইন্যান্সের ২.৬৫ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৫০ শতাংশ এবং গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ২.৩৮ শতাংশ দর কমেছে।
Posted ০৪:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন