অনলাইন ডেস্ক
বুধবার, ১৫ মে ২০২৪ প্রিন্ট ২১২ বার পঠিত
আজ ১৫ মে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৯ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ইজেনারেশনের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭ লাখ ২৩ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
১৮ কোটি ২ লাখ ৩ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬০১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা ফার্মার ১৭ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ১৪ কোটি ২২ লাখ ৬৩ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ১০ কোটি ৫৫ লাখ ৬ হাজার টাকা, কহিনুর কেমিক্যালের ১০ কোটি ৮৯ হাজার টাকা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮৪ লাখ ৯৩ হাজার টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮০ লাখ ১২ হাজার টাকা এবং সি পার্ল হোটেলের ৯ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:১৪ অপরাহ্ণ | বুধবার, ১৫ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন