|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ইউনিলিভার কনজুমার

শুক্রবার, ২৪ মে ২০২৪   প্রিন্ট   ৩০৪ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ইউনিলিভার কনজুমার

বিদায়ী সপ্তাহে (১৯-২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ইউনিলিভার কনজুমার।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩৬ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৬.৫৯ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৪ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২ হাজার ২০৬ টাকা ২০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২৩ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৯৫ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৭৬ টাকা।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- এসিআই লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৮ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭৯ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৩৫ টাকা ৬০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইস্ক্রিমের ৭৭ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা, বিএটিবিসির ৫৮ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৫৭ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৫২ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪৭ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা, ইজেনারেশনের ৪৬ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com