|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

শুক্রবার, ৩১ মে ২০২৪   প্রিন্ট   ২২৭ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

বিদায়ী সপ্তাহে ২৬-৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে আলিফ ইন্ডাস্ট্রিজ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.১৭ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ২৫ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৩৫ টাকা ৬০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭২ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭০ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ৪২ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯ টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৯ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫৪ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৭৩ টাকা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা পেট্রোলিয়ামের ৬৩ কোটি ৬৫ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ৬২ কোটি ৭৮ লাখ টাকা, ইউনিলিভার কনজুমারের ৫৭ কোটি ৭৫ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫৬ কোটি ৬৮ লাখ টাকা, রিলায়েন্স ওয়ানের ৫০ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৪৪ কোটি ৮৬ লাখ টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪৩ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com