|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে হামি ইন্ডাস্ট্রিজ

রবিবার, ০২ জুন ২০২৪   প্রিন্ট   ২০০ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে হামি ইন্ডাস্ট্রিজ

আজ ০২ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে হামি ইন্ডাস্ট্রিজের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৪০ পয়সা বা ৩.৪৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৪৯ টাকায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৯০ পয়সা বা ২.৯৯ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৫৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৫৯ টাকা ৮০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে কহিনুর কেমিক্যাল। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬৪১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ২.৯৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৯৮ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ২.৯৮ শতাংশ, বিকন ফার্মার ২.৯৫ শতাংশ, আইডিএলসির ২.৯৪ শতাংশ, হাক্কানি পাল্পের ২.৯২ শতাংশ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.৯১ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০৫ অপরাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com