|

Advertisement
×

ব্লক মার্কেটে সাড়ে ৫১ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   প্রিন্ট   ১৮৪ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ০৬ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪০ কোম্পানির মোট ৫২ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- স্কয়ার ফার্মা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, ব্রাক ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮৯ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এদিন কোম্পানিটির ২৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর শেয়ার লেনদেনে হয়েছে ৬ কোটি ৩০ লাখ টাকার।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। আজ ব্যাংকটির ৫ কোটি ৭৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকার এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com