|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

শুক্রবার, ০৭ জুন ২০২৪   প্রিন্ট   ২৫১ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

বিদায়ী সপ্তাহে (০২-০৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেন্ট্রাল ফার্মার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.৮২ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৬ টাকা ৫০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২০ টাকা ১০ পয়সায় । অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের শেয়ার দর বেড়েছে ২০.২১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৮ টাকা ২০ পয়সায়। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা।

১৯.৪৭ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এমারেল্ড অয়েল।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩৮ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ টাকা ৪০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৪০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- নূরানী ডাইংয়ের ১৮.৯২ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৮.৬০ শতাংশ, তুংহাই নিটিংয়ের ১৭.৫০ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১৭.৪৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৬.৯৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ১৪.১৭ শতাংশ এবং আফতাব অটোমোবাইলসের ১৩.৬৮ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com