অনলাইন ডেস্ক
শুক্রবার, ০৭ জুন ২০২৪ প্রিন্ট ১৮৩ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০২-০৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে । এর ফলে এই ১১ খাতের লোকসানে রয়েছে বিনিয়োগকারীরা। একই সময়ে দর বেড়েছে ৭ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। বিদায়ী সপ্তাহে এ খাতে দর কমেছে ৪.০০ শতাংশ। ৩.১০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। একই সময়ে ১.৬০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে বিবিধ খাত।
লোকসান হওয়া অন্য ৮ খাতের মধ্যে- কাগজ ও প্রকাশনা খাতে ১.৫০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৪০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৩০ শতাংশ, পাট খাতে ০.৭০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৭০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১০.৬০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৬০ শতাংশ এবং ব্যাংক খাতে ০.৩০ শতাংশ দর কমেছে।
Posted ০১:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন