অনলাইন ডেস্ক
রবিবার, ০৯ জুন ২০২৪ প্রিন্ট ২২৪ বার পঠিত
আজ ০৯ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ২০ পযসা বা ৯.৪৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বেড়েছে ৮০ পয়সা বা ৩.৯৮ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২০ টাকা ৯০ পযসায় লেনদেন হয়েছে।
আর ৩ টাকা ৮০ পয়সা বা ৩.৫৯ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনভয় টেক্সটাইলের ৩.৪৩ শতাংশ, এমএল ডাইংয়ের ১.৭৮ শতাংশ, জেমিনি সি ফুডসের ১.৪৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১.৪৪ শতাংশ, ওয়ান ব্যাংক পিএলসির ১.৪২ শতাংশ, আইসিবি অগ্রণী ইন্স্যুরেন্সের ১.২৫ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ১.১৯ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন