|

Advertisement
×

রিং শাইন টেক্সটাইলের দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

মঙ্গলবার, ১১ জুন ২০২৪   প্রিন্ট   ২০২ বার পঠিত

রিং শাইন টেক্সটাইলের দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের ও ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৭ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ৫ টাকা ৮৩ পয়সা।

অন্যদিকে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৬ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৭৬ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ৬ টাকা ৩৫ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com