অনলাইন ডেস্ক
সোমবার, ২৯ জুলাই ২০২৪ প্রিন্ট ২৯৯ বার পঠিত
আজ ২৯ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অগ্নী সিস্টেমসের। আজ ডিএসইতে কোম্পানিটির ২৭ কোটি ৫৫ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৪ টাকায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৩ লাখ ৯৬ হজাার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫১২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
১৩ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনআরবি ব্যাংক।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ১৩ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকা, জেমিনি সি ফুডসের ১৩ কোটি ৯ লাখ ২ হাজার টাকা, ইউনিলিভার কনজুমারের ১২ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ১২ কোটি ৫ লাখ ৩৬ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার টাকা, সালভো কেমিক্যালের ১০ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা এবং লাভেলো আইস্ক্রিমের ১০ কোটি ২৩ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন