অনলাইন ডেস্ক
বুধবার, ০৭ আগস্ট ২০২৪ প্রিন্ট ১৭৭ বার পঠিত
আজ ০৭ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭ কোম্পানির মোট ২৯ কোটি ৪১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৭টি হলো- ইউনিলিভার কনজ্যুমার, রেনাটা লিমিটেড, গ্রামীণফোন, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, ইউসিবি, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড। আজ এই সাত প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৫ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিলিভার কনজ্যুমারের। এদিন কোম্পানিটির ৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ রেনাটা লিমিটেডের ৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৪৫ লাখ ১৩ হাজার, ইউসিবির ১ কোটি ৪২ লাখ ৬০ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ১৮ লাখ ৪৬ হাজার এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের ১ কোটি ১৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com