|

Advertisement
×

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

বুধবার, ১৪ আগস্ট ২০২৪   প্রিন্ট   ২২৮ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ১৪ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪০ কোম্পানির মোট ২৩ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- লাভেলো আইসক্রিম, সিটি ব্যাংক, এক্সপ্রেস ইন্সুরেন্স, অগ্নি সিস্টেমস এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯৬ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। এদিন কোম্পানিটির ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ সিটি ব্যাংকের ২ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্স।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্নি সিস্টেমসের ১ কোটি ৬৫ লাখ টাকা এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসির ১ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০১ অপরাহ্ণ | বুধবার, ১৪ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com