অনলাইন ডেস্ক
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ২৬০ বার পঠিত
আজ ২৩ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে হামি ইন্ডাস্ট্রিজের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ৬.৯৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ৯ টাকা ২০ পয়সা বা ৫.৫৪ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৫৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ১ টাকা ৬০ পয়সা বা ৫.০৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভিকেমিক্যাল। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩০ টাকায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরএসআরএম স্টিলের ৫.০৩ শতাংশ, মীর আক্তার হোসেনের ৪.৯৩ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪.৭৯ শতাংশ, জিবিবি পাওয়ারের ৪.৭০ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৪.৬৪ শতাংশ, বিকন ফার্মার ৪.৪৮ শতাংশ এবং আইসিবি সোনালী ওয়ানের ৪.৪১ শতাংশ দর কমেছে।
Posted ০৪:৫২ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন