অনলাইন ডেস্ক
বুধবার, ০২ অক্টোবর ২০২৪ প্রিন্ট ২০০ বার পঠিত
আজ ০২ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৮ কোম্পানির মোট ১৪ কোটি ১০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- ইফাদ অটোস, বিডি ফাইন্যান্স, এডিএন টেলিকম, ন্যাশনাল ব্যাংক, ব্রাক ব্যাংক পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইফাদ অটোসের। এদিন কোম্পানিটির ৩ কোটি ৮২ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিডি ফাইন্যান্সের ৩ কোটি ৮১ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৫৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এডিএন টেলিকম।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ন্যাশনাল ব্যাংকের ৮২ লাখ ৫০ হাজার টাকা এবং ব্রাক ব্যাংক পিএলসির ৪৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:১১ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com