শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

অনলাইন ডেস্ক

রবিবার, ০৬ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ১৮৭ বার পঠিত

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

আজ ০৬ অক্টোবর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু দুপুর ১২টার পরেই ্একটানা পতন ঘটে। দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৩ শতাংশ বা ৮৩.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৮.৭৭ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৩০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯০.৮৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৬.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৪.৩০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০ টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৫.৯১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৪ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৯৮৫ টি শেয়ার ১ লাখ ২৯ হাজার ২৯২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ১৮ লাখ ৮৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৮.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৪৬২.৫৮ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২২১.২৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৯০.৮৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৯ টির, কমেছে ১৩৮ টির এবং অপরিবর্তিত রয় ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫২.৬৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।

গত কার্যদিবসে ডিএসইতে ১২ কোটি ৫১ লাখ ২০ হাজার ৭৩২ টি শেয়ার ১ লাখ ১৫ হাজার ৫৫৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩১৫ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৮ শতাংশ বা ১০৩.৮৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ১৬৭.৯৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১ টির, কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৪ লাখ ১১ হাজার ৭৪৭ টাকা।

 

Facebook Comments Box
×

Posted ০৪:২২ অপরাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com