|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে ন্যাশনাল টি কোম্পানি

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ৩৩৯ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে ন্যাশনাল টি কোম্পানি

আজ ০৭ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ন্যাশনাল টি কোম্পানির। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২০ টাকা ৬০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২১৫ টাকায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ১০ টাকা বা ৭.৬৬ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৫২ টাকা ৩০ পয়সা বা ৭.২০ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬৭৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ৭.০৭ শতাংশ, খান ব্রাদার্সের ৭.০২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৬.৬০ শতাংশ, জিবিবি পাওয়ারের ৬.৫৭ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.২৮ শতাংশ, রহিমা ফুডসের ৬.০৬ শতাংশ এবং দেশ গার্মেন্টসের ৬.০৪ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com