|

Advertisement
×

মুন্সিগঞ্জে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

শনিবার, ১২ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ৩০৩ বার পঠিত

মুন্সিগঞ্জে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুন্সিগঞ্জ অঞ্চলের বীমা গ্রাহকের ১ কোটি ৫২ লাখ টাকার বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।

আল আমিন বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলামিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, জনপ্রিয় একক বীমা প্রকল্পের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল, আল আমিন বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।

সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবির ১ কোটি ৫২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:০০ অপরাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com