|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৯৪ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

আজ ১৬ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পূরবাী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা বা ৯.৮০ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৮০ পয়সা বা ৮.৫১ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে সাফকো স্পিনিং। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফরচুন সুজের ৮.৪৩ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৩৪ শতাংশ, এএমসিএল প্রাণের ৭.৭৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭.৪১ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৭.০০ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৬.৩৮ শতাংশ এবং স্ট্যান্ডার্ড সিরামিকসের ৬.৩০ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০০ অপরাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com