অনলাইন ডেস্ক
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ প্রিন্ট ১৮২ বার পঠিত
আজ ১৬ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৪ কোম্পানির মোট ১৭ কোটি ৮২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- অগ্নি সিস্টেমস, লাভেলো আইসক্রিম, বেক্সিমকো, ব্যাংক এশিয়া এবং এনআরবিসি ব্যাংক পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ১৫ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অগ্নি সিস্টেমসের। এদিন কোম্পানিটির ৫ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদে ন হয়েছে।
লাভেলো আইসক্রিমের ২ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ব্যাংক এশিয়ার ১ কোটি ৯৩ লাখ ৬১ হাজার টাকা এবং এনআরবিসি ব্যাংক পিএলসির ১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:০১ অপরাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com