|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে অগ্নী সিস্টেম

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২২২ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে অগ্নী সিস্টেম

আজ ১৭ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অগ্নী সিস্টেমের। আজ ডিএসইতে কোম্পানিটির ২২ কোটি ৮০ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা লাভেলো আইস্ক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ২১ লাখ ৯৫ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

১০ কোটি ২৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংকের ৮ কোটি ২৬ লাখ ৭৫ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৭ কোটি ২১ লাখ ৫২ হাজার টাকা, টেকনো ড্রাগসের ৬ কোটি ৫২ লাখ ৭১ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৬ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ কোটি ৩৩ লাখ ৭১ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনর ৫ কোটি ২২ লাখ ৭২ হাজার টাকা এবং বেক্সিমকো ফার্মার ৫ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com