|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে লাভেলো আইস্ক্রিম

শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৯৮ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে লাভেলো আইস্ক্রিম

বিদায়ী সপ্তাহে (২০-২৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে লাভেলো আইস্ক্রিমের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪১ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৮.৩৪ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৩ টাকা ৫০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে অগ্নী সিস্টেমের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭৩ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১২ কোটি ৬২ লাখ টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৪ টাকা ২০ পয়সায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- এনআরবি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৩ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৩ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১২ টাকা ৮০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ৫০ কোটি ৫০ লাখ টাকা, গ্রামীণ ফোনের ৪৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৪৪ কোটি ৪৪ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৪২ কোটি ৩৬ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ৪১ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, ইবনে সিনা ফার্মার ৩৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা এবং ফারইস্ট নিটিংয়ের ৩৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com