অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ প্রিন্ট ৩১৮ বার পঠিত
আজ ২৯ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২১ কোম্পানির মোট ১৪ কোটি ৭৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৮টি হলো- বেক্সিমকো, ব্যাংক এশিয়া, বেক্সিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম, ইউনাইটেড ফাইন্যান্স, ব্রাক ব্যাংক, আলহাজ টেক্সটাইল এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি)। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৭২ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। এদিন কোম্পানিটির ২ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্যাংক এশিয়ার ২ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার টাকা, ইউনাইটেড ফাইন্যান্সের ৯৭ লাখ ৭২ হাজার টাকা, ব্রাক ব্যাংকের ৬১ লাখ ২১ হাজার, আলহাজ টেক্সটাইলের ৫৩ লাখ ৯০ হাজার টাকা এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com