|

Advertisement
×

দুই কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

সোমবার, ১১ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ২৬৬ বার পঠিত

দুই কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুইটি হলো- ফাস ফাইন্যান্স এবং এটলাস বাংলাদেশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফাস ফাইন্যান্স ৩ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৩৭ পয়সা। আগের অর্থবছরে লোকসান হয়েছিল ৪৭ টাকা ৮৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য হয়েছে ১০৫ টাকা ৪২ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি ঋণাত্মক এনএভিপিএসছিল ৮৬ টাকা ১৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

এটলাস বাংলাদেশ : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১ পয়সা। আগের অর্থবছরে লোকসান হয়েছিল ২ টাকা ৯৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১৪ টাকা। আগের অর্থবছরে এনএভিপিএসছিল ১১৬ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০৯ অপরাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com