সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাত কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ১৭২ বার পঠিত

সাত কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এবিবি পার্পেচ্যুয়াল বন্ড, রানার অটোমোবাইলস, এপেক্স ফুডস, বারাকা পাওয়ার, এপেক্স স্পিনিং এবং জনতা ইন্স্যুরেন্স।

ট্রাস্ট ইসলামী লাইফ : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

এবিবি পার্পেচ্যুয়াল বন্ড : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

রানার অটোমোবাইলস : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ৩০ জুন, ২০২২ থেকে ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

এপেক্স ফুডস : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১, এসটি-৩’ রেটিং হয়েছে। ৩০ জুন, ২০২২ থেকে ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

বারাকা পাওয়ার : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ২’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

এপেক্স স্পিনিং : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ৩০ জুন, ২০২২ থেকে ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

জনতা ইন্স্যুরেন্স : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com