শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পতনে সপ্তাহ শুরু

অনলাইন ডেস্ক

রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ১৭৫ বার পঠিত

সূচকের পতনে সপ্তাহ শুরু

আজ ০৮ ডিসেম্বর সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হয়। পরবর্তীতে অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৮১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ৭.১৯ পয়েন্ট কমে ১ হাজার ১৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩.২৮ পয়েন্ট কমে ১ হাজার ৯০৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ২৯৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৫ কোটি ১৮ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৪১ কোটি ৮০ লাখ টাকার বা ১২ শতাংশ।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৭টির বা ২২.০২ শতাংশের, কমেছে ২৪৮টির বা ৬২.৭৮ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৬০টির বা ১৫.১৯ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৬টির, কমেছে ১০৩টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৫৩৮ পয়েন্টে।

 

Facebook Comments Box
×

Posted ০৫:০২ অপরাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com