অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ২২৭ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ নভেম্বর মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ছিল ১৬ টাকা ৪০ পয়সা। যা ৯ ডিসেম্বর লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ১০ পয়সায়। অর্থাৎ ১০ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা। এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন