|

Advertisement
×

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ২৪৫ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ১৫ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২০ কোম্পানির মোট ১৬ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- প্রতিষ্ঠানগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, এক্সপ্রেস ইন্সুরেন্স, রেনাটা লিমিটেড, লাভেলো আইসক্রিম এবং ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৭ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। এদিন কোম্পানিটির ৭ কোটি ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এক্সপ্রেস ইন্সুরেন্সের ৩ কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রেনাটা লিমিটেড।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ৮২ লাখ ২ হাজার টাকা এবং ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৬৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:১১ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com