অনলাইন ডেস্ক
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ২১৬ বার পঠিত
আজ ২২ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজ ডিএসইতে কোম্পানিটির ২৫ কোটি ১৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৯৮ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা রবি আজিয়েটার শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৬২ লাখ ১৪ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
১০ কোটি ৬২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিপিএইচ ইস্পাতের ৯ কোটি ৪৮ লাখ ৭১ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ৮ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮ কোটি ১৬ লাখ ৬ হাজার টাকা, ফাইন ফুডসের ৭ কোটি ৯১ লাখ ৭৩ হাজার টাকা, গ্রামীন ফোনের ৬ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা এবং ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৬ কোটি ৪ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৩:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com