অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ২০৮ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভেডেন্ড দেবে না। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এইচআর টেক্সটাইল মিলসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৬৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৫৪ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১০ টাকা ৯০ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ১৪ টাকা ১৭ পয়সা ছিল।
৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৪৩ পয়সা।
Posted ০৬:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন