|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ১৭৪ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

আজ ২৬ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৮ কোটি ২ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪২৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৪ লাখ ১৪ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

৮ কোটি ৭০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৭ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার টাকা, পূবালী ব্যাংকের ৭ কোটি ২৪ লাখ ৫২ হাজার টাকা, ডমিনেজ স্টিলের ৬ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ কোটি ৫০ লাখ ৬৬ হাজার টাকা, আইসিবির ৫ কোটি ৩৯ লাখ ২৫ হাজার টাকা এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com