অনলাইন ডেস্ক
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ৪৭৩ বার পঠিত
আজ ২৯ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির মোট ৫২ কোটি ১৫ লাখ ১০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৯৫ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। এদিন ব্যাংকটির ১২ কোটি ৪২ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৮ কোটি ৬০ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সানলাইফ ইন্সুরেন্স।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ৬ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৩ কোটি ৯৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন