|

Advertisement
×

বিআইএফসির তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ৩২৭ বার পঠিত

বিআইএফসির তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৯৪ পয়সা। গত অর্থ বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪৭ পয়সা লোকসান হয়েছিল।

সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল ’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬১ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৯০ পয়সা লোকসান ছিল।

এবং, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির লোকসান ছিল ১ টাকা ০৬ পয়সা।

তিন প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি’২৪ –সেপ্টেম্বর’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬১ পয়সা। এর আগের বছর ৩ টাকা ৪৪ পয়সা লোকসান হয়েছিলো।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৫ অপরাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com