অনলাইন ডেস্ক
বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ২৭৫ বার পঠিত
আজ ০৮ জানুয়ারি’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২২ কোম্পানির মোট ৮ কোটি ১১ লাখ ৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- রিলায়েন্স ওয়ান, ফাইন ফুডস, লাভেলো আইস্ক্রিম, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, ডাচ বাংলা ব্যাংক, আইডিএলসি এবং ড্রাগন সোয়েটার। আজ এই ৮ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রিলায়েন্স ওয়ানের। এদিন কোম্পানিটির ২ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ১ কোটি ৭৬ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৫৪ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইস্ক্রিম ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫১ লাখ ৬৭ হাজার টাকা, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩৬ লাখ ৩০ হাজার টাকা, ডাচ বাংলা ব্যাংকের ৩৪ লাখ ৭৪ হাজার টাকা, আইডিএলসির ২৫ লাখ ৭৬ হাজার টাকা এবং ২০ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com