|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে ১২ খাতে লোকসান বিনিয়োগকারীদের

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ৩২৯ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে ১২ খাতে লোকসান বিনিয়োগকারীদের

বিদায়ী সপ্তাহে (০৫-০৯ জানুয়ারি’২৫) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১২ খাতে। এর ফলে এই ১২ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতে এবং অপরিবর্তিত রয়েছে ১টিতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিরামিকস খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ২.৮০ শতাংশ। ২.২০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেবা ও আবাসন খাত। একই সময়ে ১.৮০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে পাট ও ভ্রমণ ও অবকাশ খাত।

লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- আর্থিক খাতে ০.০২ শতাংশ, সিমেন্ট খাতে ১.৩০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.০১ শতাংশ, ব্যাংক খাতে ০.৮০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.৭০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.০১ শতাংশ, প্রকৌশল খাতে ০.৬০ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতে ০.৩০ শতাংশ দর কমেছে।

এদিকে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে তথ্য প্রযুক্তি খাতে। এ খাতে সাপ্তাহিক রিটার্নে ৪.৩০ শতাংশ দর বেড়েছে।

অন্য খাতগুলোর মধ্যে- টেলিকমিউনিকেশন খাতে ২.২০ শতাংশ, বিবিধ খাতে ১.৩০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১.৩০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৬০ শতাংশ, ট্যানারি খাতে ০.৩০ শতাংশ এবং বস্ত্র খাতে ০.৩০ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০৭ অপরাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com