বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে মুন্নু ফেব্রিক্স

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ২০২ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে মুন্নু ফেব্রিক্স

আজ ১৩ জানুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে মুন্নু ফেব্রিক্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের দর বেড়েছে ৮ টাকা ২০ পয়সা বা ৮.১০ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ১২ টাকা ৩০ পয়সা বা ৬.৯৪ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রানার অটোর ৫.৩৫ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫.২৭ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৪.৭৬ শতাংশ, মুন্নু এগ্রোর ৪.৪৯ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৬৯ শতাংশ, স্টাইল ক্র্যাফটের ৪.০৯ শতাংশ এবং এসোসিয়েটেড অক্সিজেনের ৩.৯১ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০৩:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com