|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ১৯৩ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

আজ ১৩ জানুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৮.১৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের দর আগের দিনের তুলনায় কমেছে ২০ পয়সা বা ৫.৮৮ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৫০ পয়সা বা ৫.৩১ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.০০ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭৫ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.৫৪ শতাংশ, এসইএমএলআইবিবিএলের ৪.৫৪ শতাংশ, পিপলস লিজিংয়ের ৪.৩৪ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৪.৩৩ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৭ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com