|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম

রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ৩৪৭ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম

আজ ২৬ জানুয়রির’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এডিএন টেলিকমের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৯ কোটি ১৬ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ড্রাগন সোয়েটারের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ১৬ লাখ ৬৯ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

১১ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৭ কোটি ৫৫ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ৬ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ৫ কোটি ৮৩ লাখ ২ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ৫ কোটি ৫৮ লাখ ৬১ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৫ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ কোটি ৪২ লাখ ৮৮ হাজার টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ২৪ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:০০ অপরাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com