অনলাইন ডেস্ক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ৩৩৭ বার পঠিত
আজ ০২ ফেব্রুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জিলবাংলা সুগারের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৪০ পয়সা বা ৫.৯৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের দর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৫.৭৯ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৬ টাকায় লেনদেন হয়েছে।
আর ৫ টাকা ২০ পয়সা বা ৫.৫১ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ব্যাংকের ৪.৮৭ শতাংশ, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ৪.৭৬ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪.৬৫ শতাংশ, জেমিনি সি ফুডসের ৪.৬২ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৪.৪৯ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৪.০০ শতাংশ এবং এটলাস বাংলাদেশের ৩.৮৩ শতাংশ দর কমেছে।
Posted ০৫:১৫ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন