অনলাইন ডেস্ক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ২২৭ বার পঠিত
একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড।
কোম্পানিটির নাম হবে ‘এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড’।
আজ রোববার (০২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করার অনুমোদন দিয়েছে।
গত ৩০ জানুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড নামের সহযোগী প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।
আলোচ্য এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেডের ৮৫ শতাংশ শেয়ারের মালিকানায় থাকবে এসিআই লিমিটেড।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নতুন সহযোগি প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
Posted ০৫:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন