|

Advertisement
×

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ২০৬ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ০৩ ফেব্রুয়ারি’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৪ কোম্পানির মোট ১৪ কোটি ৭ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১০ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, বীচ হ্যাচারি, ফাইন ফুডস, লাভেলো আইসক্রিম, এক্সপ্রেস ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ইন্সুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। আজ এই দশ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৩৭ টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। এদিন ব্যাংকটির ৩ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বীচ হ্যাচারির ৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৫২ লাখ ২৮ হাজার টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ১ কোটি ২৩ লাখ ৪১ হাজার টাকা, এক্সপ্রেস ইন্সুরেন্সের ১ কোটি ৮ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭১ লাখ ৫৮ হাজার টাকা, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৪০ লাখ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ৩৪ লাখ ৪৫ হাজার টাকা, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৩০ লাখ টাকা এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ২৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩১ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com