অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ২৩৭ বার পঠিত
আজ ০৪ ফেব্রুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পূবালী ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৯ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা গ্রামীণ ফোনের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৪ লাখ ২৪ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৩৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
১২ কোটি ২৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিপিএইচ ইস্পাতের ১০ কোটি ৫৪ লাখ ১৭ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা, ডাচ বাংলা ব্যাংকের ৯ কোটি ১০ লাখ ২০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংকের ৮ কোটি ৮৫ লাখ ১৮ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৭ কোটি ৬৮ লাখ ৫১ হাজার টাকা এবং সেন্টার ফার্মার ৭ কোটি ৪৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন