অনলাইন ডেস্ক
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ২১৭ বার পঠিত
আজ ০৯ ফেব্রুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে খুলনা প্রিন্টিংয়ের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৭.৪৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দর আগের দিনের তুলনায় কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ৬.৮৪ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৩০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্সের ৬.২৫ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৫.৯৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৫.৬৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫.৫৯ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ৫.৩৭ শতাংশ, এসএস স্টিলের ৫.৩১ শতাংশ এবং ইন্দোবাংলা ফার্মার ৫.০০ শতাংশ দর কমেছে।
Posted ০৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন